প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
যশোর অভয়নগরে ফেরিওয়ালার হাতে শিশু ধর্ষণের অভিযোগে; আটক ১

উৎপল ঘোষ
যশোরের অভয়নগরে ফেরিওয়ালার ভয়াবহ লালসার শিকার হয়েছে ১১ বছরের এক শিশু।
জানা যায়, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এই মেয়েটিকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৪২) নামের এক ফেরিওয়ালাকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। সে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার বেগমপুর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার সকালে উপজেলার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি সকালে স্কুলে যাওয়ার সময় ফেরিওয়ালা আব্দুল মান্নান তাকে ফুসলিয়ে স্কুলের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে সে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। বিকালে বাড়িতে ফিরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তখনই সে পুরো ঘটনাটি খুলে বলে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে পরিবার অভয়নগর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ডাক্তার ফেরদাউস শান্ত জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ধর্ষণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.