মোঃ শান্ত খান
তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক" এই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজনীতিতে উদীয়মান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা মাসুদ হাসান তুহিন নওগাঁ সদর-৫ আসনে দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।
তুহিন দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার জনসাধারণের পাশে থেকে কাজ করে আসছেন। বিশেষ করে তরুণদের মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি ও দলের প্রতি তাদের আস্থাকে সুদৃঢ় করতে তিনি বিভিন্ন কর্মসূচি নিয়মিত পরিচালনা করে আসছেন।
তিনি বলেন, "আমাদের দেশের ভবিষ্যৎ তরুণ সমাজ। তাদের প্রথম ভোট যদি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার প্রতীক ধানের শীষে পড়ে, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে।"
নওগাঁ সদর-৫ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে বিবেচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখানকার জনগণ নতুন নেতৃত্বের খোঁজে রয়েছে, যারা হবে সৎ, দূরদর্শী এবং তরুণমুখী ভাবনায় বিশ্বাসী।
দলীয় নেতাকর্মীদের একাংশ মনে করেন, মাসুদ হাসান তুহিনের মত যোগ্য ও নিষ্ঠাবান একজন তরুণ নেতাকে মনোনয়ন দিলে বিএনপি এই আসনে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.