প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তারিকুল আলম
শনিবার ( ৬ সেপ্টেম্বর ) সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ একেএম শামসুদ্দীন সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র
ঈদে মিলাদুন্নবী ( সাঃ ) উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) গনপতি রায়।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তেলোয়াত করেন নতুন ভাংগা বাড়ি কাসিমুল উলুম মোহাম্মাদীয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল হক।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,সিরাজগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোঃ এনামুল হক,সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ইশারত আলী।
আলোচনা সভা শেষে ফাতিহা শরীফ পাঠ ও মুসলিম উম্মা,দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম।
পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ ) উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত রাসুল ( সাঃ )এর শানে নিবেদিত কবিতা আবৃত্তি,হামদ-নাত,জীবনভিত্তিক রচনা, আযান ও ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.