প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ
তিতাসে ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ

মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আ টককৃতরা হলেন—তিতাসের অন্যতম মাদক সম্রাট দক্ষিণ আকালিয়ার মৃত এমদাদুল হক শিকদারের ছেলে সালাউদ্দিন শিকদার ওরফে রানা শিকদার (৪৫) এবং বাতাকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ শরীফ (৩৫)।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্যাহর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় নিজ বাড়িতে ইয়াবা বিক্রির মুহূর্তে রানা শিকদার ও শরীফকে হাতে-নাতে ২০০ পিস ইয়াবাসহ আ টক করা হয়।
গ্রে ফতারের পরপরই রানা শিকদার অসুস্থ হয়ে পড়লে তার বড় ভাই খোকন শিকদারের উপস্থিতিতে চিকিৎসার জন্য তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় আনা হয়।
আ টককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.