মোঃ রোমান হোসেন
সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের আয়োজনে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজাদ খান।
শনিবার (১৩সেপ্টেম্বর) সকালে সাভার পৌর তালবাগ মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজেএই আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণে এক মিনিট নীরবতা পালন করা হয় শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের পারস্পরিক যোগাযোগ জোরদার করতেই অনুষ্ঠানে এই আয়োজনে আগত অতিথিদের সাথে মুক্ত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অভিভাবকরা শিক্ষার্থীদের উন্নয়নে নানা পরামর্শ প্রদান করেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আজাদ খান। তিনি বলেন, “নারী শিক্ষার অগ্রযাত্রায় এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান অনস্বীকার্য। শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকদের যৌথ উদ্যোগেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে উঠবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
বিশেষ অতিথি সাভার সরকারি কলেজের অধ্যাপক মো. জহিরুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা খায়রুল আলম চাকলাদার।
সমাবেশে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.