নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ, প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানাজার, জেনারেল ম্যানেজা'স অফিস, রাজশাহী।
নিয়ামতপুর শাখার ব্যবস্থাপক মাহবুব আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল হক চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানাজার, প্রিন্সিপাল অফিস নওগাঁ কাজী মেহেদী হাসান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানাজার মোহাঃ আব্দুল বারীসহ সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা, সেবা গ্রহীতা প্রমূখ।
সভায় ব্যাংকিং সেবা বৃদ্ধির লক্ষে সোনালী ব্যাংকের সকল সেবার সুবিধা ও অসুবিধা নিয়ে বিষদ আলোচনা করেন। সমাবেশে প্রায় শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন এবং প্রধান অতিথির হাত থেকে আট জন গ্রাহক কৃষি ঋণ গ্রহন করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.