প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৫:২৩ পূর্বাহ্ণ
বৈকারী ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা
বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা সদরের ৩নং বৈকারী ইউনিয়ন শাখার উদ্যোগে এ সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ৩নং বৈকারী ইউনিয়নের কাথন্ডা বাজার প্রাঙ্গনে বিকাল ৫ টায় এ সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈকারী ইউনিয়ন শাখার আমির মাওলানা জালাল উদ্দীন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোশারফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক জামায়াত মনোনীত সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা কর্ম পরিষদ ও শুরা সদস্য মাওলানা শাহাদাত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলার বায়তুলমাল সম্পাদক মাস্টার ইদ্রিস আলি, সাতক্ষীরা সদর উপজেলা কর্ম পরিষদ সদস্য মোঃ শহীদ হাসান । এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.