প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ
তিতাসে জামায়াতের পাঁচ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মো:হানিফ মিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা জেলা তিতাস উপজেলা পরিষদে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
'পি আর ছাড়া নির্বাচন মানি না মানবো না,এই স্লোগানে মূখরিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখার আয়োজনে উপজেলা চত্বর থেকে গৌরীপুর হোমনা সড়কে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিতাসের জামায়াতে ইসলামীর সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ,জেলা কর্মপরিষদ সদস্য ও আমীর,বাংলাদেশ জামায়াত ইসলামী,তিতাস উপজেলা,মোহাম্মদ সালাউদ্দিন সরকার,সেক্রেটারি,বাংলাদেশজামায়াত ইসলামী,তিতাস উপজেলা।
মোহাম্মদ মোশারফ হোসেন মুন্সী,সভাপতি,কুমিল্লা উত্তর জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও সভাপতি বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন তিতাস উপজেলা,বাংলাদেশ জামায়াত ইসলাম তিতাস উপজেলার ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর আলম সরকার,মুহাম্মদ ছবির হোসাইন জেলা নির্বাহী সদস্য ও সভাপতি, আই ভি ডব্লিউ এফ,তিতাস উপজেলা,বিশিষ্ট ব্যাংকার ও ইসলামিক চিন্তাবিদ সাইদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশন থানা সেক্রেটারি মোহাম্মদ মফিজুল ইসলামে,বাংলাদেশ জামায়াত ইসলামী ভিটিকান্দি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন ভূইয়া,সেক্রেটারি মোহাম্মদ শফিকূল ইসলাম,বায়তুলমু সেক্রেটারি আতাউর রহমান রতন,ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো:সালাউদ্দিন ভূইঁয়া প্রমূখ।
জামায়াতের পাঁচ দফা আদায়ের দাবিতে ২৬ সেপ্টেম্বরে শুক্রবার সকালে কুমিল্লা জেলার দাউদকান্দি,দেবিদ্বার উপজেলাসহ আরো বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন জামায়াত নেতারা।তাছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামীর ৫ দফা দাবির সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজারো জামায়াতের কর্মীক উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.