প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ
ঝিনাইদহে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি র্যাব কর্তৃক গ্রেফতার

উৎপল ঘোষ
ঝিনাইদহ জেলার সদর থানাধীন মর্ডান মোড় এলাকা হতে ১২ বছরের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামিকে গ্রেফতার করে র্যাব-৬।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ কোম্পানি জানান,গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর রাতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন মর্ডান মোড় এলাকা হতে ০৬টি মামলা ও মাদক মামলার ১২ বছরের সশ্রম কারাদন্ড ও ( ১০,০০০) হাজার টাকা জরিমানা এবং অনাদয়ে আরও ০৬ মাসের কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা- আঃ মান্নান, সাং- বাড়িবাথান, ঝিনাইদহ হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.