প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ
তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত

ঝালকাঠি কাঠালিয়া উপজেলার ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং সোমবার সকাল ৯টায় পাটিখালঘাটা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা গোলাম আজম সৈকত।
এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগে।
সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে স্বাগত জানিয়ে ধানের শীষের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন।
কর্মসূচিতে কাঠালিয়া উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.