প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ
নাগেশ্বরীতে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
মোঃ আবুসাঈদ ইসলাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানায় এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রামখানা দীর্ঘির পাড় এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।
জানা গেছে, নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানার নগরাজ গ্রামের বজলার রহমানের পুত্র বুলুর মরদেহ সোমবার ভোরবেলা রামখানা দীর্ঘির পাড়ে রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে নাগেশ্বরী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত বুলু ভারতীয় চোরাকারবারী মাদক ব্যবসায়ীর সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে। লাশের সাথে প্রায় ২০০টি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে ব্যবসায়ী সংক্রান্ত জের ধরে দৃর্বত্তরা তাকে হত্যা করতে পারে। এ ব্যাপার নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউ করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.