বিনোদন ডেস্ক
অবশেষে প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ অবশেষে প্রেক্ষাগৃহে আসছে। আগামী ১৭ অক্টোবর সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। সিনেমাটি মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, কয়েকবার মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কারণে পিছিয়ে যেতে হয়েছে। তবে এবার ১৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে এটাই চূড়ান্ত।
সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। পপি ও আমিন খান ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ইমন, অনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর থেকেই আড়ালে চলে যান চিত্রনায়িকা পপি। সংসারী হয়ে ওঠেন, আর নতুন কোনো ছবির কাজেও অংশ নেননি। ফলে ‘ডাইরেক্ট অ্যাটাক’–ই দর্শকদের জন্য নায়িকার শেষ উপহার হতে যাচ্ছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.