প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
রাজাপুর কাঠালিয়ায় গণমানুষের নেতা সেলিম রেজার জনসংযোগ ৩১ দফা লিফলেট বিতরণ

ফাতিমা আক্তার মিম
ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও যুক্তরাষ্ট্র নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা দিনব্যাপী জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
রোববার ৫ অক্টোবর তিনি দুই উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন।
এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান সেলিম রেজা
বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি। বিএনপির ৩১ দফা হলো জনগণের মুক্তির রূপরেখা।
স্থানীয় নেতারা জানান, তাঁর নেতৃত্বে এই জনসংযোগ কার্যক্রমে তৃণমূল পর্যায়ে দলের প্রতি জনগণের আগ্রহ আরও বেড়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.