
সত্য প্রকাশ ডেস্ক
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে।
একই সঙ্গে, জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় জামায়াত আমির এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় আসলে অর্থখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। বিদেশীদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
একই সঙ্গে আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত ইসলামীর আমির বলেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদেরকে প্রতিহত করতে হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.