প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১২:১০ পূর্বাহ্ণ
বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঝালকাঠি-১ রাজাপুর কাঠালিয়া নির্বাচনী এলাকায় গণমানুষের নেতা সেলিম রেজার পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

ফাতিমা আক্তার মিম
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঝালকাঠি-১ রাজাপুর কাঠালিয়া নির্বাচনী এলাকায়, গণমানুষের নেতা সেলিম রেজার পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে পক্ষে ভোট চায়। আজ ১৩ অক্টোবর ২০২৫ ইং রাজাপুর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচিটি পরিচালনা করেন — রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. নূর হোসেন।
উপস্থিত ছিলেন , সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব গাজী, সাতুরিয়া ইউনিয়ন বিএনপি নেতা দিলিপ মেম্বার, সাতুরিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ সুমন জোমাদ্দার, রাজাপুর থানার ছাত্রদল নেতা মুসা হাওলাদার নিপু, রাজাপুর থানা ছাত্রদল নেতা মাসুদ তালুকদার ও
শুক্তাগড় ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম ও বাবুল মল্লিক বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরে উপস্থিত ছিলেন,
সারাদিনব্যাপী এই কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মূল বক্তব্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং জনসাধারণকে বিএনপির রূপরেখা সম্পর্কে অবহিত করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.