রতন কুমার ঘোষ
কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইলে রাস্তার পাশে দাঁড়ানো ট্রাক ও সিএনজির সাথে সংঘর্ষে সিএনজি'র চালক দবির খা( ৩০)ও সিএনজির যাত্রী রুবাইয়া (৩০), সাথী খাতুন( ৪০) ও জুবাইদা (১৫) গুরুতর আহত হয়েছেন। যাত্রী ও সিএনজি চালকের বাম হাতের অবস্থা আশংকাজনক।
মঙ্গলবার(১৪ অক্টোবর) দুপুর ১২ টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশন সামনে গাংনী থেকে যাত্রীসহ ছেড়ে আসা সিএনজি এসে কুষ্টিয়া- পাবনা হাইওয়ে রাস্তার পাশে দাঁড়ানো অবস্হায় ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো -ট -২৪-৫৭০০ ট্রাক টিকে সজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক ১, দবির খা বাম হাত সম্পন্ন কেটে পড়ে যায়। এবং সিএনজি ভেতরে বসে থাকা যাত্রী সাথী খাতুন( ৪০), রুবাইয়া (৩০) যুবাইদা (১৫)গুরুতর আহত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন সিএনজি এবং ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে সিএনজি ড্রাইভার সহ তিন জন সিএনজি যাত্রী গুরুতর আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হাইওয়ে পুলিশ এস আই জয়দেব জানান, আহত যাত্রীদের ও সিএনজি চালককে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.