শাহাদাৎ হোসেন সরকার আশুলিয়া
"সকল যাত্রা হোক নিরাপদ" এই স্লোগানকে সামনে রেখে আজ আশুলিয়ার পল্লী বিদ্যুৎ স্ট্যান্ড এলাকায় একটি গণসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা)। MC DELS Bouq-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সড়কের সংস্কার কাজও হাতে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য জিএম মিন্টু, আশুলিয়া থানা শাখা কমিটির সভাপতি শাকিল আহম্মেদ, ধামরাই থানা শাখার সভাপতি মোঃ নাহিদ ইসলাম এবং আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সরকার। এ ছাড়া,আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সদস্য হৃদয় আহমেদ সহ আশুলিয়া থানা শাখার অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে বক্তারা সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সচেতনতা ও সহযোগিতাই পারে নিরাপদ সড়কের পরিবেশ নিশ্চিত করতে।
এ সময় আশেপাশের এলাকাবাসীদের সুবিধার্থে ও চলাচল উপযোগী করতে গুরুত্বপূর্ণ একটি সড়কে সংস্কার কাজ চালানো হয়। অংশগ্রহণকারীরা নিজ হাতে রাস্তার গর্ত ভরাটসহ কিছু সংস্কারমূলক কাজ করেন, যা উপস্থিত মানুষের মধ্যে প্রশংসিত হয়।
‘নিরাপদ সড়ক চাই’ এর পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ক্যাম্পেইন ও সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.