সত্য প্রকাশ ডেস্ক
২০২৫ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড়ে পাস করেছেন ৫৮.৮৩ শতাংশ শিক্ষার্থী।
এবার এইচএসসিতে পাসের হারে ধস নেমেছে রীতিমতো। গেল বারের তুলনায় প্রায় ১৮.৯৫ শতাংশ শিক্ষার্থী কম পাস করেছে চলতি বছর।
আজ ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশিত হয়।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে পরীক্ষায় অংশ নিয়েছেন সব মিলিয়ে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছেন ৫৮.৮৩ শতাংশ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.