প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
দাউদকান্দি সেনাবাহিনীর অভিযানে অ’স্ত্র,ইয়াবা ও গাঁজা উদ্ধার

মোঃ হানিফ মিয়া
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গোমতী ও মেঘনা সেতুর নিচে অবস্থিত সুরঙ্গ থেকে ডাকাত চক্রের লুকিয়ে রাখা অস্ত্র,গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে ১৫ অক্টোবর বুধবার রাত দশটায় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভি'শনের দাউদকান্দি ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। একপর্যায়ে তল্লাশির মাধ্যমে সুরঙ্গ থেকে একটি অস্ত্র, দুটি গুলি,বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করা হয়। সেনাবাহিনীর আনুমানিক ধারনা,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি ব্রীজে যানজটের সময়এই অস্ত্র ব্যবহার করে সংঘবদ্ধ ছিনতাই বা ডাকাতি সংগঠিত করার পরিকল্পনা ছিল।
পাশাপাশি গোমতী ও মেঘনা নদীতে ডাকাতির ক্ষেত্রেও এই অস্ত্র ব্যবহার হতে পারে বলে ধারণা করছে তারা।অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য দাউদকান্দি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে আটক করা যায়নি তবে জড়িতদের শনাক্তে যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.