প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে বিশ্ব এনেস্থেসিয়া দিবস উদযাপিত

তারিকুল আলম
আজ (১৬ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ১৭৯ তম বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালন করা হয়েছে। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের এনেস্থেসিওলোজি বিভাগের উদোগে বিশ্ব এনেস্থেশিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রেহানা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, হাসপাতাল প্রশাসক অধ্যাপক ক্যাপ্টেন (অব:) ডাঃ আশরাফ উদ্দিন মল্লিক, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার আলী, চীফ কার্ডিয়াক এনেস্থেসিওলজিস্ট ও সহযোগী অধ্যাপক এনেস্থেশিয়া বিভাগের মোঃ মিজানুর রহমান রাজুপ্রমূখ।
এ সময় বক্তাগণ বলেন, এনেস্থেসিয়া হলো এক ধরণের চিকিৎসা পদ্ধতি যা ওষুধ বা অন্য কোনো পদার্থের মাধ্যমে শরীরের অনুভূতি বা সচেতনতা সাময়িকভাবে হ্রাস করে,
যাতে রোগীরা অস্ত্রোপচার বা অন্য কোনো পদ্ধতির সময় ব্যথা অনুভব না করে। এটি সাধারণত অ্যানালজেসিয়া (ব্যথা থেকে সুরক্ষা), প্যারালাইসিস (পেশী শিথিলকরণ) এবং অ্যামনেসিয়া (স্মৃতি হ্রাস) অন্তর্ভুক্ত করতে পারে। বক্তাগণ প্রধানত তিন প্রকার এনেস্থেসিয়ার বিষয়টি উল্লেখ করে কোন ধরনের এনেস্থিসিয়া কিভাবে কাজ করে তা তুলে ধরেন। এসময় তারা চিকিৎসা শাস্ত্রে ভিন্ন ভিন্ন ধরনের এনেস্থিসিয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.