সত্য প্রকাশ ডেস্ক
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার বিকেলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আছে। তবে এই অনুষ্ঠান শুরুর অনেক আগেই সংসদ ভবন এলাকা দখল করেন জুলাই যোদ্ধারা। ৩টি দাবি নিয়ে তারা অবস্থান নেন মঞ্চের সামনে। অবশেষে তাদের সে দাবি মেনে নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন আসছে। আজ শুক্রবার সকাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধারা। দুপুর নাগাদ মঞ্চে এসে এই অঙ্গীকার ব্যক্ত করেন আলী রীয়াজ।
তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে, আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে। যা চূড়ান্ত সনদে থাকবে। যেখানে স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষা থাকবে।’ এইসব বিষয়ে কমিশন ও দলগুলো একমত হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘কমিশন ৩১ অক্টোবরে পর্যন্ত বহাল রয়েছে। আজকের দিনই শেষ কথা নয়। সরকারের ব্যবস্থার দিকে নজর রাখবো।’
যদিও আলী রীয়াজের কথায় মন গলেনি জুলাই যোদ্ধাদের। তারা সেখানে অবস্থান ছাড়তে নারাজ ছিলেন। শেষমেশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে সংসদ ভবন এলাকার বাইরে যেতে হয় তাদের।
এর আগে আজ সকালে তিন দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। তাদের তিনটি দাবি ছিল— জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.