স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীদল এর আহবায়ক কাজী রেজাউল করিম রানা গুরুতর অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি আছেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতাল'র কেবিন ব্লকের ৭ম তলায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। ১৬/১০/২০২৫ইং তারিখে কেন্দ্রীয় তাঁতীদলের আহবায়ক আবুল কালাম আজাদ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক মো সিদ্দিক, কেন্দ্রীয় তাঁতীদল এর সদস্য ও চট্টগ্রাম মহানগর তাঁতীদলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মুরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উনার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় সারাদেশের তাঁতীদলের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ দেশবাসীর কাছে আরোগ্যলাভের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। তাঁতীদলের সাংগঠনিকভাবে নীতিগত সিদ্ধান্তে আগামীকাল শুক্রবার স্থানীয় নিজ নিজ এলাকার মসজিদে জুমআর নামাজের পর তাঁর সার্বিক শারিরীক সুস্থতার জন্য দোয়ার আয়োজন করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে। হাসপাতালে দেখতে গিয়ে কেন্দ্রীয় তাঁতীদলের নেতৃবৃন্দরা বলেন,
কাজী রেজাউল করিম রানা একজন দলের নিবেদিত প্রাণ ও সৎ সাহসী নেতা, সংগঠনে তাঁর ত্যাগ, সময়, কর্ম ও মেধার কারণে সংগঠন আজও দেশের মানুষের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয়ে সুসংগঠিত হয়ে আছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.