প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
তিতাসে লালপুর বাজারে অগ্নিকাণ্ডে দোকান পাট পুড়ে ছাই

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন লালপুর বাজারে ১৭অক্টোবর(শুক্রবার) রাত আনুমানিক ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে বাজারের বেশ কয়েকটি দোকান মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালায় এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।দোকানপাট পুড়ে ক্ষতিগ্রস্তের ঘটনায় কয়েকটি দোকানের ব্যবসায়ী হতাশায় দিশেহারা হয়ে পড়েছেন। দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এই দোকানটি ছিল কি ইলেকট্রিক।
প্রাথমিকভাবে ধারণা করা যায়,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। একটি ইলেকট্রিক দোকানে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এমনটাই বলেছেন দোকান মালিক।যেমন কম্পিউটার,প্রিন্টার মেশিন ও ল্যাপটপ সহ আরো অনেক মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়া আরো কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আনুমানিক ধারণা করা যাচ্ছে যে,কয়েকটি দোকানের ক্ষতির পরিমাণ তাই অর্ধ কোটি টাকা। আজ ১৮ইঅক্টোবর বিএনপির মজিদপুর ইউনিয়ন সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.