প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
দাউদকান্দি ইলিয়টগঞ্জ মহাসড়কে বাসের চাপে কলা বোঝায় ট্রাক খাদে

কুমিল্লা জেলা প্রতিনিধি
রংপুর থেকে ছেড়ে আসা কলা বুঝাই একটি ট্রাক কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা ইলিয়াটগঞ্জ বাজারের আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস এসে চাপ দিলে ১৯ অক্টোবর (রবিবার)আনুমানিক সকাল সাড়ে দশটায় কলা বোঝায় ট্রাকটি উল্টে রাস্তার নিচে একটি খাদে পড়ে যায়।স্থানীয় এলাকাবাসী এসে ট্রাকের ড্রাইভার ও হেল্পার কে তৎক্ষণাৎ উদ্ধার করতে সক্ষম হয়। ড্রাইভার ও হেল্পার প্রাথমিকভাবে আহত হয়েছে। তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ড্রাইভার মোহাম্মদ শাকিল বলেন,রংপুর থেকে কক্সবাজার যাওয়ার পথে দাউদকান্দি ইলেটগঞ্জ এসে এই ঘটনা ঘটে। আমি যখন লিগ্যাল ভাবে যাচ্ছিলাম হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস ধাক্কা দিলে ট্রাকটি খাদে পড়ে যায়।
আমি ও আমার সাথে থাকা হেল্পার আল্লাহর রহমতে বেঁচে যাই।স্থানীয় এলাকাবাসী এসে আমাদেরকে উদ্ধার করে। তখন কলার মালিক কে খবর দিলে ঘটনাস্থলে আসেন।এলাকাবাসী মিলে খাদে পড়া কলা বুঝাই ট্রাকের কলা গুলো উদ্ধার করে দেয়।পরে মালিক এসে অন্য একটি গাড়ি দিয়ে নিয়ে যায়।কলা বুঝাই ট্রাকটি কক্সবাজার যাওয়ার কথা থাকলেও আর যাবে না।
কলা ব্যাপারী জানিয়েছেন,এই ট্রাকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার কলা ছিল। বাসের চাপায় উল্টে গেলে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লক্ষ টাকা হবে। ইলিয়টগঞ্জ স্থানীয় বাসীরা এসে যথেষ্ট সহযোগিতা করেছে।হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে ট্রাকটি উদ্ধার করবে বলে আশ্বাস দিয়েছেন।রংপুর পলাশ বাড়ির ট্রাকের মালিক কে খবর দিলে মালিক রওনা দিয়েছেন বলে জানিয়েছেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.