প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ
কাঁঠালিয়া হাবিবুর রহমান সেলিম রেজার পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ

কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
কাঁঠালিয়া বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার
১ নং চেচরি রামপুর ইউনিয়নের বাজারের বিভিন্ন স্থানে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা’র পক্ষ থেকে এ লিফলেট বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মী:র বলেন,
“আমরা জননেতা হাবিবুর রহমান সেলিম রেজা ভাইয়ের পক্ষ থেকে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরতে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। বিএনপি ক্ষমতায় আসলে প্রথমেই দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এই আসনে তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবো। আপনারা সবাই ধানের শীষে ভোট দিন।
স্থানীয় এলাকাবাসীর সঙ্গে আলোচনা সহ লিফলেট বিতরণের মাধ্যমে নেতাকর্মীরা সরকারের ব্যর্থতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
এই কর্মসূচির মাধ্যমে কাঠালিয়া বিএনপির তৃণমূল পর্যায়ে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন উপস্থিত নেতারা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.