
নিজস্ব প্রতিবেদক
আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, দেশে এখন এমন পরিবেশ রয়েছে যেখানে নির্বিঘ্নে নির্বাচন আয়োজন সম্ভব।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, “কোনো সংশয় নেই। অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ আছে।”
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
ইসি সচিব জানান, নির্বাচনকে ঘিরে কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই এখন কমিশনের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.