
সত্য প্রকাশ ডেস্ক
প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানোর বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সুবিধার কথা বিবেচনা করে পাসপোর্ট ফি কমানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আজকের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।”
তিনি আরও জানান, প্রবাসীদের পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। এ ছাড়া বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য কনস্যুলার সেবার মান উন্নত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট গ্রহণে তুলনামূলক বেশি ফি দিতে হয়। দীর্ঘদিন ধরে প্রবাসীরা এ ফি কমানোর দাবি জানিয়ে আসছেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.