নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় ডেভেলপার প্রতিষ্ঠানের আড়ালে তিন থেকে চারশো কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূল হোতা মো. আকতার হোসেন সোহেল (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব জানায়, আকতার হোসেন ‘ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড’ নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে গ্রাহকদের বিভিন্ন ‘ডাবল স্কিম’-এর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি।গ্রেফতার আকতার হোসেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দীর্ঘদিন ধরে উত্তরার ৩ ও ৭ নম্বর সেক্টরে অফিস পরিচালনা করতেন।র্যাবের অনুসন্ধানে জানা যায়, প্রতারণার মাধ্যমে আদায়কৃত টাকায় আকতার বিপুল সম্পদের মালিক হয়েছেন। ইতোমধ্যে তার নামে আশুলিয়ায় ১৬২ বিঘা জমির সন্ধান পেয়েছে র্যাব।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় তার নামে একাধিক প্রতিষ্ঠান খোলা হয়েছে, যেগুলোর মাধ্যমে তিনি একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতেন।গ্রেফতার আকতার হোসেন সোহেল রংপুর জেলার কাউনিয়া থানার ভল্লব বিষু গ্রামের সাইদুর রহমানের ছেলে।র্যাব জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.