
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন মানবপাচারকারীকে আটক করেছে টেকনাফ ২ বিজিবি। এ সময় মানবপাচার চক্রের হাতে আটক ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ অক্টোবর) ভোরে টেকনাফ ২ বিজিবির একটি বিশেষ দল রাজারছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে অস্ত্রধারী মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে দেশীয় তৈরি চারটি আগ্নেয়াস্ত্র ও কিছু গুলি উদ্ধার করা হয়। তবে চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
অভিযান চলাকালে আটক চক্রের কবল থেকে ৬ জন ভিকটিমকে উদ্ধার করে বিজিবি সদস্যরা।
উদ্ধার হওয়া ভিকটিমরা জানান, রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে তাদের তিনদিন ধরে পাহাড়ে আটকে রাখা হয়েছিল। বিজিবির অভিযান শুরু হলে পাচারকারীরা তাদের ছেড়ে পালিয়ে যায়। বিজিবি এক সদস্যকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.