
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশান এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, ৫ আগস্টের পর সংগঠনটির অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে আরিফও ঢাকায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি জসিম উদ্দিন বলেন, “তানভীর হাসান আরিফ দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন। পটুয়াখালী পুলিশের কাছে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য ছিল না। পরে আমরা জানতে পারি, ডিএমপি পুলিশ তাকে গ্রেফতার করেছে।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আরিফকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.