
সত্য প্রকাশ ডেস্ক
দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নয়, জনগণের কাছে যেতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাস করানো যাবে।
বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
সরকারকে সংবিধানে উল্লেখিত বৈশিষ্ট্যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। একইসঙ্গে সরকারের ভেতর থাকা বির্তকিত সবাইকে সরিয়ে দেয়ারও আহ্বান জানান আমীর খসরু।
নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেয়া যাবে না বলেও মনে করেন বিএনপির এ নেতা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.