প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
তিতাসে মা’দক বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাসে মা'দক বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অত্র বিদ্যালয়ে সামাজিক অবক্ষয় রোধে মা'দক বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গিয়াস উদ্দিন বাবু'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ সাইফুল্লাহ। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান,মোসামৎ কামরুন্নাহার,
সুভাষ চন্দ্র সাহা,নাজির হোসেন,মোসামৎ ইয়াসমিন জাহান, মৌলভী আবদুর রশিদসহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.