
অরাজকতা ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ,
মোঃ আরমান হোসেন
আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এমন আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী।
তিনি বলেছেন, নির্বাচন ঘিরে যেকোনো অপশক্তি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে। তবে তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ।
তিনি আরও বলেন, দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। সড়ক ব্যবস্থাপনা ও ফুটপাত ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.