সত্য প্রকাশ ডেস্ক
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে মাগুরার মহম্মদপুরে গন মিছিল হয়েছে। ২২ অক্টোবর বুধবার উপজেলার ধোয়াইল স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে মাগুরা-মহম্মদপুর প্রধান সড়ক ধরে শ্যামনগর, কলেজপাড়া, জাঙ্গালিয়া হয়ে মহম্মদপুর বাজার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল সহ দলটির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.