প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ
বুড়িচং বিজিবির বিশেষ অভিযানে ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অ'ভিযানে প্রায় ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় অ'বৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অ'ভিযানে ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় উন্নত মানের শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা জব্দ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস,এএসসি বলেন,সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তা ও জনআস্থার প্রতীক হয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় চো'রাচালান প্রতিরোধে আমাদের অ'ভিযান অব্যাহত থাকবে।জব্দ করা পণ্যসমূহের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.