উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাধীন ৩নং তারাটি ইউনিয়ন এর ২নং ওয়ার্ড জামায়েত ইসলামী কর্তৃক আয়োজিত উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গেলো ২৩শে অক্টোবর বৃহস্পতিবার উক্ত উঠান বৈঠক ও আলোচনা সঞ্চালনা করেন তারাটি ইউনিয়ন শাখা সেক্রেটারি মোঃ জিয়াউর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মোজাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ডাঃ মাওলানা আজহারুল ইসলাম শাহীন,উপজেলা জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তফা রায়হান প্রমুখ।
স্থানীয় উপজেলায় জামায়েত ইসলামীর প্রতি সাধারণ মানুষের ব্যাপক গণজোয়ারে জামায়াত নেতৃবৃন্দরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভোটারদেরকে আগামী নির্বাচন ঘিরে উন্নয়নমূখী নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।
এছাড়াও অনুষ্ঠানে জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ, সচেতন নাগরিক, সমাজের গণ্যমান ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.