
মোঃ আরমান হোসেস
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর-২ আসনের এমপি প্রার্থী জননেতা মো. শওকত হোসেন সরকারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে—এ অভিযোগে কাশিমপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে কাশিমপুরের ৩নং ওয়ার্ডের হাতিমারা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মোল্লা মার্কেট প্রদক্ষিণ করে হাতিমারা ঈদগাহ মাঠে এসে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
বিক্ষোভে হাজারো বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণে এলাকাজুড়ে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে হাতিমারা এলাকা।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন বলেন,
> “জননেতা শওকত হোসেন সরকারের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এ সময় বক্তব্য রাখেন কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মৃধাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং তা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.