নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর-১২ নম্বর কালশী রোড এলাকার বিবাহ বাড়ি নামে একটি কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভবনটির ছয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন নিয়ন্ত্রণে সব ইউনিট কাজ করছে। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবনে অবস্থিত। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.