শাহাদাৎ হোসেন সরকার, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকার ১ নং ওয়ার্ডে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সচিব সুমা আক্তারের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, তিনি দক্ষিণ পানিশাইল সোনালী পল্লি এলাকায় আর এস দাগ নং ২২০-এর উপর প্রায় দশ শতাংশ সরকারি জমিতে কোনো অনুমোদন ছাড়াই অস্থায়ী ওয়ার্ড কার্যালয় নির্মাণ করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে জায়গাটির চারপাশে দেয়াল তৈরী করা হয়েছে, এবং ভিতরে দুটি স্থাপনা নির্মাণ করা হয়েছে।
ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অনেকে প্রশ্ন তুলেছেন— একজন সরকারি সচিব কীভাবে এমন কাজ করতে পারেন প্রশাসনিক অনুমতি ছাড়া?
বিষয়টি নিয়ে সচিব সুমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বর্তমানে কাজ বন্ধ রেখেছি।” তবে অনুমতি ছাড়া সরকারি জমিতে নির্মাণের বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি।
তবে এবিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা কেউ কেউ জানান, বিষয়টি তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তারা বলেন, অনুমতি ছাড়া কেউ যদি সরকারি জায়গায় স্থাপনা তৈরি করে থাকেন, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে সরকারি সম্পত্তি দখল বা অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
পর্ব ১,
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.