পাবনা প্রতিনিধি
পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় এক ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিহতদের মধ্যে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে ঘটনাস্থলে দুই শিক্ষার্থীকে নিয়ে একটি ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় পাবনামুখি একটি বাঁশবোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালকসহ ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ সময় ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.