গাজীপুর প্রতিনিধি
সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বাদ আসর উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেক্সের সামনে সমাবেশে মিলিত হয়।
পিআরসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাজী আফতাব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. খায়রুল হাসান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের শুরা সদস্য মো. মোখলেছুর রহমান খান, উপজেলা নায়েবে আমির মাওলানা মো. বদিউজ্জামান, মাওলানা মো. শফিউল্লাহ প্রমুখ।
সমাবেশটি সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মাওলানা মো. আমিমুল এহসান।
এ সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.