প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

ঝিনাইদহ, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বাদ্য বাজনা বাজিয়ে, নেচে-গেয়ে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা।
সোমবার (২৭ অক্টোবর) বিকাল চারটায় জেলা শহরের উজির হাইস্কুল মাঠ থেকে র্যালি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়৷ জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনকের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার, মুন্সি কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহবুুবুর রহমান শেখর, মিজানুর রহমান সুজন, আবুল বাশার বাশী, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে৷ আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ভোট বিপ্লব হবে৷ জনগণ আর ফ্যাসিবাদী ও ধর্ম বিক্রির রাজনীতি এদেশে মেনে নেবে না।
এর আগে দুপুরের পর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে যুবদল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরে আসতে শুরু করে। খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে উজির আলী হাইস্কুল মাঠে সমবেত হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.