প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ২:০৮ অপরাহ্ণ
ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত

ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে অবস্থিত সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজে শোক র্যালি, প্রতিকৃতিত্বে পুষ্পঅর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফি উদ্দীন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীরত্বগাথা তুলে ধরে বলেন, স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তাঁর জীবন থেকে তরুণ প্রজন্মের দেশপ্রেম ও ত্যাগের শিক্ষা নেওয়া উচিত। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.