সত্য প্রকাশ ডেস্ক
নির্বাচনের আগে গণভোট আয়োজন, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ে মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার ২৭ (অক্টোবর) বিকেলে জামায়াত ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের চৌরঙ্গী মোড় ভায়না মোর ঢাকা রোড সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা এম বি বাকের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মো: ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমির অধ্যাপক আশরাফুল আলম।
‘আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’ সমাবেশ থেকে বক্তারা এসব হুশিয়ারি উচ্চারণ করেন।
বিক্ষোভ জামায়েত ইসলামী ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.