
সত্য প্রকাশ ডেস্ক
চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানার অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো এবং একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু (৪৯) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার বাশার স্কয়ারের ৬ষ্ঠ তলায় ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের অফিসে অভিযান চালিয়ে টিপুকে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) খায়রুল বাশার এবং ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাবুল আজাদসহ পুলিশের একটি বিশেষ টিম।
তল্লাশিকালে অফিসের সিলিংয়ের ওপর থেকে উদ্ধার করা হয় একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি দো-নলা বন্দুক। এছাড়া অফিসের ড্রয়ার ও আলমারি থেকে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের ৫০টিরও বেশি গুলি ও কার্তুজ, রাবার বুলেট, ক্লিনিং রড এবং একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ।
অফিসের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় অস্ত্র পরিবহনে ব্যবহৃত সাদা রঙের নিশান প্রাইভেটকার (রেজি. নং: চট্টমেট্রো-ঘ ১১-৪৩৫২)।
পুলিশ জানায়, গত জুলাই–আগস্ট ২০২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় টিপু প্রকাশ্যে গুলি চালান। আন্দোলন দমন করতে ব্যবহৃত অস্ত্রগুলো পরবর্তীতে অফিসে লুকিয়ে রাখেন তিনি।
ডবলমুরিং থানার ওসি মো. বাবুল আজাদ বলেন, “আটক মোস্তফা কামাল টিপু একজন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ফ্যাসিস্ট ছাত্রলীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.