মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির ঢাকা জেলা সাবেক সংগঠনিক সম্পাদক ঢাকা-১৯ আসনে বিএনপির এমপি মনোয়ন প্রত্যাশী রাশেদুল আহসান রাশেদের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার (২৯অক্টোবর)বিকেলে সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঢাকা জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ সাভার পৌর থানাস্ট্যান্ড মডান প্লাজা থেকে শুরু করে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে থানারোডের বিভিন্ন দোকান ও সাধারণ পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে সাভার সাব-রেজিস্ট্রি অফিস সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যয় মধ্যে দিয়ে তা শেষ হয় এ সময় কর্মসূচিতে বিএনপি'র সাভার পৌরসভার কয়েকশো বিভিন্ন নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপি নেতা রাশেদুল আহসান রাশেদ বলেন তারুণ্যের প্রথম ভোট তারেক জিয়ার পক্ষে হোক সাধারণ জনগণের কাছে বিএনপি’র পক্ষে ভোট প্রার্থনা করেন।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক জিয়ার ৩১ দফার বাস্তবায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা সেই কর্মসূচি মানুষের দ্বারে দ্বার পৌঁছে দিচ্ছি, বোঝাচ্ছি দেশের উন্নয়নে নানা কর্মসূচির কথা জানান এবং পাশাপাশি একটি সুন্দর দেশ গড়তে বিএনপির বিকল্প নেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ‘ধানের শীষ’ই হবে বিজয়ের প্রতীক। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন—এটাই আমাদের আহ্বান।
কর্মসূচিতে এ সময় আরো উপস্থিত ছিলেন হাসিবুর রহমান খান (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল, এডভোকেট আনোয়ার হোসেন (সাবেক) আইন বিষয়ক সম্পাদক সাভার পৌর বিএনপি,মোঃ রাকিব খন্দকার (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল)আল শাহরিয়ার নাদিম সাংগঠনিক সম্পাদক (ঢাকাবিভাগ) আরাফাত রহমান যুবওক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটি,মোহাম্মদ ফারুক পৌর বিএনপি শাহরিয়ার ড্রিম ঢাকা জেলা ওলামা দল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.