প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ১:১২ পূর্বাহ্ণ
মুরাদনগরে নিখোঁজের ৭দিন পর হাত ও গ’লায় র’শি প্যাঁ’চানো অবস্থায় এক শিশুর ম’রদেহ উ’দ্ধার

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নি'খোঁজের সাত দিন পর হাতে ও গ'লায় র'শি প্যাঁ'চানো অবস্থায় ডোবা থেকে এক শিশুর ম'রদেহ উদ্ধার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নিজ বাড়ির পাশের ডোবা থেকে ম'রদেহটি উদ্ধার করা হয়।মৃ'ত শিশুর নাম আদিবা জাহান মীম (৭)। সে উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমানাপাড় গ্রামের হানিফ মিয়ার মেয়ে।নি'হত শিশুর বাবা হানিফ মিয়া বলেন, ‘আমার মেয়ে যদি পানিতে ডু'বে ম'রত, তাহলে আরও আগেই ভেসে উঠত। কিন্তু তার হাতে আর গ'লায় রশি বাঁ'ধা। কেউ আমার মেয়েকে মে'রে ফেলে রেখে গেছে। আমি এ হ'ত্যাকা'ণ্ডের বি'চার চাই।
এদিকে আদিবার লা'শ দেখে তার মা জান্নাত আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। তার কাঁ'ন্নায় কেঁপে উঠছে পুরো এলাকা। প্রতিবেশীরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরছেন। কিন্তু কেউ কা'ন্না থামাতে পারছেন না।স্থানীয় ইউপি সদস্য মো. আউয়াল বলেন, ‘লা'শের অবস্থা দেখে মনে হয়েছে মীম পানিতে ডুবে মা'রা যায়নি। বিষয়টি র'হস্যজনক।এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘লা'শ উদ্ধার করা হয়েছে। মৃ'ত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.