ভেড়ামারা প্রতিনিধি কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহাদুরপুর বাজারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ধাক্কাই ইঞ্জিন চালিত পাওয়ার ট্রলির নিচে পড়ে মহিদুল ইসলাম( ২৬) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে ।
প্রত্যক্ষদর্শী জানায়,শনিবার সকাল ৯ টার দিকে বাহাদুরপুর বাজারের
রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথচারী মহিদুল ইসলাম (২৬)। হঠাৎ এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি তাঁকে ধাক্কা মারলে মহিদুল রাস্তায় পড়ে যান। এ সময় ইঞ্জিনচালিত একটি চলন্ত ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত মহিদুল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়া গ্রামের কালাচাঁদ (পোকার) ইসলামের পুত্র ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার জানান,
বাহাদুরপুর বাজারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ধাক্কায় চলন্ত ইঞ্জিন চালিত ট্রলির নিচে পড়ে মহিদুল নামে একজন ঘটনাস্থলে মারা গেছে। এ ব্যাপারে নিহতর পরিবারের কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.