প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
মোহাম্মদপুরের জনসভায় নিতাই রায়: জনগণের আস্থা এখন বিএনপিতে

মোঃ শফিকুল ইসলাম
গ্রাম এগিয়ে যাচ্ছে,সমাজ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে দেশ। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই সমাজের উন্নয়নে নারীর রয়েছে অপরিসীম ভূমিকা। আজকের সমাজে নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা চিন্তা করা যায় না।অধিকাংশ পরিবারে গৃহিণীর সংখ্যা বেশি হলেও কর্মজীবী বা খেটে খাওয়া মানুষের সংখ্যা কম নয়।আবার রাষ্ট্র তাকে দিয়েছে পুরুষের সমানাধিকার। রাজনীতির মাঠে পুরুষের পাশাপাশি নারীর ভোট দানের অধিকার ও সমান। এ আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে মাগুরার মহম্মদপুর সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মাঠে জাতীয়তাবাদী উপজেলা মহিলা দলের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত হলে অনুষ্ঠান স্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড: নিতাই রায় চৌধুরী। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নিতাই রায় চৌধুরী বলেন,"মহিলারা মাঠে কাজ করে অফিসে কাজ করে শ্রমীকের কাজ করে সর্বপরি পরিবারের দায়িত্ব পালন করে। আপনারা আমাদের মা-বোন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদেরকে আর্থিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করব। বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে আপনাদের স্বামীদেরকে মিথ্যা মামলার সময় আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের রক্ষা করেছেন।" তিনি আরও বলেন, 'বিএনপি ধর্মে বিশ্বাস করে আপনারা কারোর মিথ্যা কথায় বিশ্বাস করবেন না।বাংলাদেশে নারী শক্তির বিপুল সম্ভাবনা রয়েছে। আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভে সহায়তা করলে মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলব।"
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক রওশনা আরা ইয়াসমিনের সভাপতিত্বে মাগুরা জেলা মহিলা দলের সদস্য সুলতানা রউফুন্নাহার রঞ্জুর সঞ্চালনায় আরও বক্তৃতা করেন,এ্যাড: খাঁন রোকন উজ্জামান সভাপতি মাগুরা জেলা বার কাউন্সিল,বীর মুক্তি যোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান সদস্য মাগুরা জেলা বিএনপি , অধ্যক্ষ মৈমুর আলী মৃধা সদস্য মাগুরা জেলা বিএনপি,এ্যাড: মিথুন রায় চৌধুরী যুগ্ম - আহ্বায়ক মাগুরা জেলা বিএনপি,সুরভী খানম বাবু খালী মহিলা দল,এ্যাড: মনিরুল ইসলাম মুকুল পি পি মহিলা ও শিশু মাগুরা জেলা জর্জ কোর্ট প্রমূখ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.