প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহ সদরের কলোমনখালি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আব্দুর রহিম মোল্লা, হাসেম আলী, গোলাম রসুল,সুরুজ ও ইয়ালিদ সহ ১০ জনকে ঝিনাদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার কলোমনখালি এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্থানীয় বিএনপি নেতা আসাদ চৌধুরী গ্রুপের সাথে মাসুদ জোয়ারদার ও নাঈম গ্রুপের সমর্থকদের। এ নিয়ে কয়েকদিন আগেও উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। তা নিয়ে আজ সকালে কলোমনখালি বাজারে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি অপারেশন সামছুজ্জোহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের এবং ইটের আঘাতের ক্ষত রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সঙ্কামুক্ত।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.